বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘ম্যানেজ’ করেই সেঞ্চুরি করে ফেললেন তামিম

প্রকাশিত :

spot_img

 

দলকে নেতৃত্ব না দিলে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতেন না তামিম ইকবাল। যেমনটি ছিলেন না একমাত্র টেস্টে ও থাকবেন না আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। হাঁটুর ইনজুরির কারণে প্রায় ৮ সপ্তাহের বিশ্রাম নিতে হবে তামিমকে। এজন্য ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজ্যলান্ডের বিপক্ষে সিরিজও খেলা হবে না তার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে শঙ্কা থাকলেও ‘ম্যানেজ’ করে খেলছেন টাইগারদের ওয়ানডে ফরম্যাটের দলপতি।

মূলত ওয়ানডে সুপার লিগের পয়েন্টের সমীকরণের জন্যই এই সিরিজ খেলছেন তামিম। শুরুর দুই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে শূন্য হাতে ফেরার পর আগের ম্যাচে ২০ রান করে আউট হন। প্রায় ২ মাস ক্রিকেট থেকে দূরে থাকার ঠিক আগের ম্যাচটিতে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২৯৯ রান টপকাতে নেমে ৮৭ বলে শতকের দেখা পান তামিম।

 

১১ ম্যাচ পর শতকের দেখা পেলেন তামিম। এর আগে নিজের সবশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৯ সালের মার্চে। সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকান তামিম। আজ (মঙ্গলবার) হারারেতে তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ৮৭ বলে তিন অঙ্কের কোটা ছুঁতে ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তামিম।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...