মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যুবলীগ নেতার চার আঙুল কেটে নিল ছাত্রলীগ নেতারা

প্রকাশিত :

spot_img
২০ টাকা চায়ের বিল নিয়ে দ্বন্দ্ব

সাতক্ষীরায় চায়ের দোকানে ছাত্রলীগ নেতাদের খাওয়ার ২০ টাকা বিল পরিশোধ করা নিয়ে দ্বন্দ্বের জেরে মুজাহিদুর রহমান অন্ত নামে এক যুবলীগ নেতার হাতের চারটি আঙুল কেটে নিয়েছে ছাত্রলীগ নেতারা। অভিযুক্তরা হলেন-পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সোহেল রানাসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন ছাত্রলীগ নেতা।

আহত যুবলীগ নেতা মুজাহিদুর রহমান অন্তু একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ইটাগাছা এলাকার আবুল হাসানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন ওই যুবলীগ নেতার বাবা।

আহত যুবলীগ নেতার বাবা আবুল হাসান বলেন, ‘গত বুধবার সকালে শহরের বাকাঁল এলাকায় রোজ মার্কেটে এক চায়ের দোকানের বিল পরিশোধের জন্য আমার ছেলে মুজাহিদুর রহমান অন্তর কাছ থেকে ২০ টাকা দাবি করে ছাত্রলীগ নেতা নাহিদ হোসেন, জাহিদ হোসেন ও সোহেল রানা। তাদের দাবিকৃত ২০ টাকা দেওয়ার পরও তাদের সঙ্গে আমার ছেলের মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুরে অন্ত প্রয়োজনীয় কাজে শহরের উদ্দেশে রওনা দিলে রাস্তার ওপর ছাত্রলীগের নাহিদ, জাহিদ, রানাসহ অজ্ঞাত চার-পাঁচজন ধারালো অস্ত্রহাতে অন্তর পথরোধ করে এলোপাথাড়ি মারধর শুরু করে।’

তিনি আরও বলেন, ‘তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার ছেলের বাম হাতের চারটি আঙুল কেটে চামড়ার সঙ্গে ঝুলে থাকে। অন্তরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় মুজাহিদুর রহমান অন্তকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাত থেকে আঙুল বিচ্ছিন্ন হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাদুজ্জামান বলেন, ‘যুবলীগ নেতার বাম হাতের আঙুল কেটে নেওয়ার ঘটনায় আহতের বাবা আবুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনজন এজহার নামীয় ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...