মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে দুর্ধর্ষ ডাকাতি; আহত ৪

প্রকাশিত :

spot_img

রামগড়ে গভীর রাতে চারটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বাঁধা দেয়ায় ডাকাত দলের হামলায় আহত হয়েছেন একই পরিবারের ৪ জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ৬/৭ সদস্য চোরের দল রামগড় পৌরসভার বৈরাগী টিলা নুর ইসলাম এর বাড়ি ও কালাডেবা নুরুল আমীন মেম্বারের বাড়িতে প্রবেশে ব্যর্থ হয়ে কালাডেবা সিরাজ কোম্পানির বাড়িতে ঢুকে ৪২ হাজার নগদ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করার পর পাশের গ্রাম পূর্ব চৌধুরীপাড়া মফিজুর রহমানের বাড়ি থেকে ৪০ হাজার নগদ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার লুটে নেয় এসময় বাঁধা দিলে পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করে।

আহতরা হলেন, মফিজুর রহমান (৫০), তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৪০) ও ছেলে বেলাল হোসেন (২৭) ও ইমন হোসেন (১৬)। গুরতর আহত অবস্থায় রামগড় হাসপাতালে নেয়া হলে গৃহকর্তা মফিজুর রহমানের অবস্থা আশংকা জনক হওয়ায় প্রথমে ফেনী সদর হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত বেলাল জানান, রাত ২.৩০ মিনিটের সময় ৬ সদস্যের মুখোশ পরা ডাকাতদল ঘরের টিন কেটে প্রবেশ করে জিনিসপত্র লুট করার সময় আমার মা ও বাবাকে মারধর করতে থাকে এসময় এক ডাকাতকে ধরে ফেললে অন্যরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছাড়িয়ে নেয়।

খবর পেয়ে রাতেই রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আবদুল হান্নান ও সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের এডিশনাল এসপি এমএ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন চমেকে চিকিৎসাধীন মফিজকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং ডাকাতির খোজখবর কবর নেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আবদুল হান্নান বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত অপরাধীদেরকে গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...