মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা শিবিরে নিহত ৪ জনের ২ জন বাংলাদেশি 

প্রকাশিত :

spot_img

রোহিঙ্গা শিবিরে নিহত ৪ জনের ২ জন বাংলাদেশি 

 

 

 কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও ব্যাপকহারে আগ্নেয়াস্ত্র ব্যবহারে জনমনে আতংক বিরাজ করছে। রোহিঙ্গাদের হাতে হাতে এত আগ্নেয়াস্ত্র কীভাবে এলো তা সব মহলকে ভাবিয়ে তুলেছে।

গত তিনদিনে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন ৭ জন। এদের মধ্যে দু’জন বাংলাদেশি।বাংলাদেশি দুই যুবক হচ্ছেন নুরুল হুদা ও আবুল বশর। নুরুল হুদা মাইক্রোচালক ও বশর তার সহকারী।

 

 

দু’জনের বাড়িই টেকনাফর হ্নীলা এলাকায়। অপর দু’জন রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না বাহিনীর প্রধান মুন্নার আপন ভাই গিয়াস উদ্দিন ও ফারুক।

 

 

এদিকে সোমবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে টেকনাফের চাকমারকুল এলাকা থেকে দেশি চারটি অস্ত্র, ২০ রাউন্ড কার্তুজ, ধারালো কিরিচ, লোহার রডসহ আটক করেছে র‌্যাব। পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার পরে আবারো ভয়াবহ সংঘর্ষে নিহত হন চারজন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে সংঘর্ষের সময় সন্ত্রাসী মুন্নার পরিবারের কিছু সদস্য একটি মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তখন প্রতিপক্ষরা ওই গাড়িতে হামলা চালায়। এসময় গাড়িতে থাকা চালক ও তার সহকারী রোহিঙ্গাদের হামলার শিকার হন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের ঘটনায় ভোরে চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, এপিবিএন সদস্যরা কাজ করছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...