মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

লাইসেন্স পরীক্ষায় পাস করলেন রিজভী

প্রকাশিত :

spot_img
লাইসেন্স পরীক্ষায় পাস করলেন রিজভী

ঢাকা, ০৩ আগস্ট- শিক্ষার্থীদের লাইসেন্স তল্লাশিতে পড়লেন বিএনপি নেতা রুহুল কবির রিজভীর গাড়ি।ঝটিকা মিছিল করতে বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হলে এমন অবস্থায় পড়েন তিনি। তবে এই পরীক্ষায় তিনি পাস করেন।

শুক্রবার (৩ আগষ্ট)সকালে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করতে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আর ফেরার পথে শাহবাগ এলাকায় পড়েন তল্লাশিতে।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছে তার মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে ব্যাপকহারে লাইসেন্স তল্লাশি।

শুক্রবারও নগরীর বিভিন্ন এলাকায় এই তল্লাশি চালু আছে। আর সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন শিক্ষার্থী শাহবাগ মোড়ে রিজভীর গাড়ি আটক করে।পরে তারা গাড়ির লাইসেন্স দেখতে চাইলে বিএনপি নেতা রিজভী হাত বাড়িয়ে লাইসেন্স দেখান। পরে গাড়িটিকে ছেড়ে দেয়া হয়।

এর আগের দিন বিজিবির দুটি, পুলিশ ও ঢাকা ওয়াসার একটি গাড়ির চালকের বিরুদ্ধে ছাত্ররা মামলা করায় লাইসেন্স না থাকায়। আবার পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ি চালক লাইসেন্স দেখাতে না পারার পর মন্ত্রী সেই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে করে গন্তব্যে যান।

এর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। লাইসেন্স দেখাতে রাজি না হওয়ায় আসাদ গেট এলাকায় একজন ‍পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। আর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় লাইসেন্স দেখাতে রাজি না হওয়ায় এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

ছুটির দিনও নগরীর বিভিন্ন এলাকা এমনকি মোহাম্মদপুরের অলি-গলিতেও লাইসেন্স তল্লাশি করতে দেখা গেছে। তবে শাহবাগে শিক্ষার্থীদেরকেও পড়তে হয়েছে তল্লাশিতে। ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী গাড়ির লাইসেন্স পরীক্ষা করতে শুরু করলে পুলিশও শিক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা করে। একজন পরিচয়পত্র না থাকায় বেশ কয়েকজনকে আটকে রাখা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...