মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শততম টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের দাপুটে জয়

প্রকাশিত :

spot_img

 

টি-টোয়েন্টিতে নিজেদের শততম ম্যাচটি দারুণভাবে রাঙালো টাইগাররা। হারারেতে বৃহস্পতিবার স্বাগতিক জিম্বাবুয়েকে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৫২ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছায় দুই উইকেট হারিয়ে সাত বল হাতে রেখে। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে খুব সাবধানী ছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। সময়ের তালে আস্তে আস্তে বাড়ে রানের গতি। দুজনই সাবলিল গতিতে এগিয়ে যেতে থাকেন।

উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হয় শতরানের উপর গিয়ে। টি-টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি করার পরই রান আউট হন সৌম্য সরকার। ৪৫ বলে বরাবার ৫০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। বাংলাদেশের দলীয় স্কোর তখন ১ উইকেটে ১০২ রান।

শুরুর জুটিতে বাংলাদেশের আগের সেরা ছিল ৯২। জিম্বাবুয়ের বিপক্ষেই গত বছর মার্চে এই জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। এবার হলো নতুন রেকর্ড।

নাঈমের নতুন সঙ্গী তখন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দেখেশুনে খেলছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। তারপরও থিতু হতে পারেননি। মুজরাবানির দারুণ এক থ্রোয়ে তিনিও রান আউট। ১২ বলে এক চারে ১৫ রান করেন মাহমুদউ্ল্লাহ। ১২৩ রানে পড়ে বাংলাদেশের দুই উইকেট।

জয়ের জন্য বাকি পথটা নির্বিঘ্নেই কাটিয়ে দেন নাঈম ও সোহান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে করে অপরাজিত থাকেন নাঈম। ৫১ বলে তিনি করেন ৬৬ রান। তার ইনিংসে ছিল সাতটি চারের মার। ৮ বলে এক চার ও ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট পতন স্বাগতিকদের। ৭ রান করা মারুমানিকে ফেরান মোস্তাফিজ। অনেকটা দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন সৌম্য সরকার।

এরপর মাধেভেরে ও চাকাভা ছোঠখাট ঝড় বইয়ে দেন। পাওয়ার প্লেতে আসে ৫০ রান। দ্বিতীয় জুটি বিচ্ছিন্ন হয় ৭৪ রানের মাথায়। ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। নেন নিজের বলে নিজেই নেন ক্যাচ। ২৩ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাধেভেরে।

তবে ভয়ংকর ছিলেন চাকাভা। দুর্ভাগ্যবশত তিনি হয়ে যান রান আউট। আর সেটা উইকেটরক্ষক সোহানের চতুর থ্রোতে। ২২ বলে ৪৩ রান করেন চাকাভা। তার ইনিংসে ছিল পাচটি চার ও দুটি ছক্কার মার।

এর পর থেকেই ম্যাচে ফেরে বাংলাদেশ। শরিফুলের একই ওভারে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ভয়ংকর হয়ে উঠছিলেন ডিওন মায়ার্স। তাতেও ফেরান শরিফুল। ২২ বলে ৩৫ রান করে বোল্ড হয়ে যান তিনি।

এরপর আর জিম্বাবুয়ের কোন ব্যাটসম্যান তেমন মাথা তুলে দাড়াতে পারেনি। লুক জংউই করেন ১৮ রান। বাকিদের রান ছিল দুই অঙ্কের নিচে।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে দেন ৩১ রান। ৪ ওভারে ২৩ রানে দুটি উইকেট নেন সাইফউদ্দিন। সেখানে ৩ ওভারে ১৭ রানে শরিফুল ইসলাম পান দুই উইকেটের দেখা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব পান এক উইকেট। ৪ ওভারে তিনি দেন ২৮ রান। সৌম্য পান এক উইকেট।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...