রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ স্মরণে মিরসরাইয়ে ছাত্রদলের বিশাল র‍্যালি ও ছাত্র-সমাবেশ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ছাত্রদলের নেতা-কর্মীরা কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। বুধবার (১৬ জুলাই) জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান শোক, বিজয়ের বর্ষপূর্তি পালন র‌্যালি, বৃক্ষরোপন কর্মসূচী এবং শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদসহ নিহত শহীদদের স্মরণে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ছাত্রদল তথা ছাত্র-জনতা মাঠে নেমে এসে স্বৈরাচারি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে এই জাতীকে মুক্ত করেছেন। সকল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র সমাজ। তিনি আগামীতে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে জনগনের ভোটে বিএনপিই ক্ষমতায় আসবে। একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে যা খুশী তা বলে যাচ্ছে। এদেশের জনগনও জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দুভাগে দেখতে চায় না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যানে কাজ করি।

এর আগে সকাল ১১ টায় উপজেলার ছোট কমলদহ বাজার থেকে একটি র‌্যালী বের করে প্রায় দুই কিলোমিটার সড়ক পদক্ষিণ করে নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ মাঠে এসে শেষ হয়।

নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সালমান হায়দার। আরো বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

সমাবেশ শেষে নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ করেন আগত অতিথিরা।

 

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...