মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শিরোপা জিততে শতভাগ উজাড় করে দিবেন বাবর আজমরা

প্রকাশিত :

spot_img

 

টি-২০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ আগামীকাল। মেলবোর্নে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। অনেকটা নাটকীয়ভাবেই ফাইনালে পৌঁছালেও বেশ ফুরফুরে পাকিস্তান দল। প্রতিটি খেলোয়াড় আছে আত্মবিশ্বাসের তুঙ্গে, সবাই শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। আজ শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও বাবর আজমের কণ্ঠে ছিল সেই দৃঢ়তা।

এদিকে ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড হওয়ায় তিন দশক আগের স্মৃতিও হাতছানি দিচ্ছে বাবর আজমদের সামনে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান বাবর। বললেন ফাইনাল জিততে নিজেদের শতভাগ উজাড় করে দিতে চায় তার দল।

বাবর বলেন, ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি তো সাথে আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব। এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন ঐতিহাসিক একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’

প্রথম দুই ম্যাচে হেরেও নাটকীয়ভাবে ফাইনালে পৌঁছে পাকিস্তান। দলের এভাবে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে বাবর আজ মুখ খুলেন। বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারের মাশুল দিতে হয়েছে। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...