মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শুরুটা ভালো করতে চায় তামিমরা

প্রকাশিত :

spot_img

 

সিরিজ জয় কিংবা হোয়াইটওয়াশ নয়। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের। আর সেই হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই এখন মূল ফোকাস বাংলাদেশ দলের। শুরুটা ভালো করতে মরিয়া তামিম ব্রিগেড।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানালেন, শুরুটা ভালো করা খুব জরুরি।

মঙ্গলবার চট্টগ্রামে প্র্যাকটিস শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘৩-০ ব্যবধানে জেতার চেয়ে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

সিরিজ জয় সব দলেরই লক্ষ্য। হোয়াইটওয়াশ হলে সোনায় সোহাগা। তবে ম্যাচ বাই ম্যাচ আগাতে চান তামিম- ‘আমরা যদি ওই পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগুনোই ঠিক হবে।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...