শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শেষের ১০ পয়েন্টও চাই তামিমের

প্রকাশিত :

spot_img

 

টানা দুটি জয় এসেছে দাপুটে ঢঙে। সোমবার বন্দর নগরী চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও জয়ের আশায় রয়েছে স্বাগতিকরা। শেষটা রাঙাতে চান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। জিততে চান শেষের ১০টি পয়েন্টও।

মাঠে নামার আগে রোববার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরো ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।’

খুব অল্প পরিবর্তন নিয়েই মাঠে নামছেন বলে জানান অধিনায়ক, ‘আমরা খুব অল্প কিছু পরিবর্তন করতে পারি। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে, অতীতে যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ। যেটা বলেছি, সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।’

সিরিজ জেতা হয়ে গেছে বলে সব কিছু হালকা করে দেখার সুযোগ দেখছেন না তামিম, ‘উন্নতির আরও অনেক জায়গা আছে। পরিপূর্ণ ম্যাচ খুব কম সময়ই খেলতে পারা যায়। আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। বোলিং আরেকটু ভালো করতে পারি, ফিল্ডিং ভালো করতে পারি। ব্যাটিংয়ে অনেকেই ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না ও কাজ শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে।’

‘ওয়ানডে এখন এমন একটি সংস্করণ, এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ এগিয়ে আসছে, কোয়ালিফাই করতে হলে উন্নতি করে যেতেই হবে। সামনে দেশের বাইরেও খেলতে হবে আমাদের। ভিন্ন কন্ডিশনে কাজটা সবসময় কঠিন। এটা তাই নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলে সবকিছু যেন ঠিকঠাক করতে পারি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...