মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শেষ চারে আর্জেন্টিনা, সেমিফাইনাল ব্রাজিলের বিরুদ্ধে

প্রকাশিত :

spot_img


ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার শেষ চারে স্থান করে নিয়েছে আর্জেন্টিনা। আর সেমিফাইনালে তারা খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ভেনেজুয়েলাকে হারায় তারা ২-০ গোলে। এর মাধ্যমে ভেনেজুয়েলার বিরুদ্ধে মেসিদের জয়ের রেকর্ড অব্যাহত রইল।

বল দখল, পাস কিংবা শট নেয়া-সব ক্ষেত্রেই এগিয়ে থাকার ফলটা পেতে দেরি হয়নি আলবিসেলেস্তেদের। ১০ মিনিটের মাথায় কর্নার থেকে প্রথম গোল পেয়ে যায় তারা। আগুয়েরোর ক্রস বক্সের মধ্যে পেয়ে ডান পায়ের শটে ভেনিজুয়েলার গোলরক্ষককে পরাস্ত করেন লুতারো মার্টিনেজ (১-০)।

গোল খেয়ে যেন হুঁশ ফেরে ভেনেজুয়েলার। এরপর তারা বেশ চড়াও হয়ে খেলেছে। বল দখল, পাসিংয়ে নিজেদের প্রভাব দেখিয়েছে। তবে আর্জেন্টাইন রক্ষণ ভেদ করে শট নিতে পারেনি সেভাবে।

গোল শোধের জন্য দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেছে ভেনেজুয়েলা। তবে ৭৪ মিনিটের মাথায় আরো এক গোল হজম করে বসে তারা। সার্জিও আগুয়েরোর শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন ভেনেজুয়েলা গোলরক্ষক। কিন্তু তারই ভুলে জালে বল জড়িয়ে দেন জিওভানি লো সেলসো (২-০)। শেষ পর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...