বুধবার, ২২ জুলাই ২০২৬

শেষ বিদায়ের বন্ধু প্রকৃত বন্ধু

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

করোনাকালীন দাফন কাফন সম্পন্নকারী মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন “শেষ বিদায়ের বন্ধু” রামগড় উপজেলা শাখার উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে করনীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে রামগড় কেন্দ্রীয় মসজিদে জরুরি মতবিনিময় সভা,দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদে হাফেজ ইউসুফ ও মাওলানা আবদুল হান্নান মানছুর এর সঞ্চালনায় রামগড় উপজেলা শাখার টিম প্রধান মাওলানা শহিদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শেষ বিদায়ের বন্ধু” সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়ক (সেবা) বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন,ধর্ম বিষয়ক সমন্বয়ক, হাফেজ মাওলানা মোঃ শোয়াইব।

রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর বলেন, মহামারী করোনাকালীন সময়ে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত হয়ে রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল বলেন, শেষ বিদায়ের বন্ধুদের সম্মান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের মত। বীর সন্তানদের যেমন শ্রদ্ধার সাথে জাতি স্বরন করে তেমনি শেষ বিদায়ের বন্ধুদের ও সম্মানের সাথে দেখতে হবে।

প্রধান অতিথি নুরুল আলম বলেন, মহামারী করোনা মানুষের মানবিক মূল্যবোধ ফুটে উঠেছে। এখনো মানুষ মানুষের প্রতি মানবিক হতে পারেনি। দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় আরো বেশি সচেতন হতে হবে। মানবিক হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের উপকার করতে শেষ বিদায়ের বন্ধুদের আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রামগড়ের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হক, ইসলামিক ফাউন্ডেশন রামগড় উপজেলার ফিল্ড সুপারভাইজার নুরুন্নবী, রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আখতার হোসাইন জিহাদী, পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম কাজীবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুল হক, বলিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হুসাইন, সোনাইপুল বাজার জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমদ আজিজী, কাজীবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজান সিরাজ ফেনী, খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহিববুল্লাহ সহ রামগড় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম/খতিব, মাদ্রাসা শিক্ষক ও অত্র সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...