বুধবার, ২২ জুলাই ২০২৬

শেষ হয়ে যায়নি সেমিফাইনালের আশা

প্রকাশিত :

spot_img

৬ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন পাঁচে। বাকি থাকা তিন ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও কিছু নিশ্চিত না। অন্য ম্যাচগুলোতে কী হচ্ছে তার ওপর নির্ভর করবে হিসাব।

সেমিফাইনালের দৌড়ে এগিয়ে ছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ভারত আর ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই কাতারে যোগ দেওয়ার আশায় ছিল বাংলাদেশ। বড় রানের ম্যাচে হেরে যাওয়ায় সেটা হয়নি। তারপরও সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি বলে মনে করছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালরা।

বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচ এশিয়ান প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত আর পাকিস্তানের সঙ্গে। শেষ চারে যেতে হলে শক্তিশালী ভারতসহ তিন ম্যাচেই জেতা তো চাই-ই চাই। পাশাপাশি অন্যদের খেলায় কী হবে তার ওপরও নজর রাখতে হবে।

অধিনায়ক মাশরাফি মনে করেন, কাজটা কঠিন হলেও এখনও সে সুযোগ দেখছেন তারা, ‘আমি এখনও মনে করি… কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি (সেমিতে যেতে), তিন ম্যাচ বাকি আছে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, এরপর দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ হলো বাকি তিনটি ম্যাচ একটি একটি করে এগোনো এবং জেতা।’

অধিনায়কের বলা কথারই অনুরণন খানিকপর পাওয়া গেল তামিমের কণ্ঠেও, ‘এখনও সুযোগ আছে। দলের সবাই একটি কথাই ভাবছে যে, তিন ম্যাচ জিতলে একটি সুযোগ আসতে পারে। এখনও এই অবস্থাতেই আছি আমরা। কখনও যদি এরকম অবস্থা আসে যে কোনো সুযোগ আর নেই, তখন পঞ্চম স্থানের কথা ভাবব।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...