মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

ওপেনার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা।

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১১তম ও বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশের যুবারা ৪২ রানে হারিয়েছে শ্রীলঙ্কান যুবাদের।

শ্রীলঙ্কার মোরাতুয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে জয়ের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ১৪০ বল মোকাবেলায় ১২ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ১২৬ রান করেন জয়।

এছাড়া ৭৫ বল মোকাবেলায় ৪ বাউন্ডারিতে তৌহিদ হৃদয় করেন ৫০ রান। শ্রীলঙ্কার দিলশান মাদুশাংকা ৫৪ রানে নেন ৩ উইকেট।
এরপর জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ ওভারে ৪ বলে সব ক’টি উইকেটে হারিয়ে ২৩১ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

স্বাগতিক ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ৪২ রানে জয় পায় বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক নিপুন ধনঞ্জয়া পেরেরা।
রাকিবুল হাসান ৩টি এবং শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম শিকার করেন ২টি করে উইকেট।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয়েই ইতোমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ আগামী ১২ সেপ্টম্বর আফগান যুবাদের মোকাবেলা করবে।

একই দিন আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত।

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...