শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শ্রীলঙ্কা টেস্টে বাদ সৌম্য, দলে তিন নতুন মুখ

প্রকাশিত :

spot_img

 

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিন নতুন পেসার- মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম। আর বাদ পড়েছেন সৌম্য সরকার। শুক্রবার ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদস্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে পেসার শরিফুলের। তবে টেস্ট দলে ডাক পেলেন এই প্রথম। আর মুকিদুল ও শহিদুল সুযোগ পেলেন প্রথমবার।

অন্যদিকে অনেকদিন পর স্কোয়াডে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। আর আইপিএলের জন্য ছুটি পাওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের না থাকা নিশ্চিত ছিল আগেই।

সোমবার এই ২১ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে কোয়ারেন্টিন পর্ব শেষে হবে অনুশীলন। এরপর নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পর ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

বাংলাদেশের প্রাথমিক দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...