মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সংবাদমাধ্যমে পুরনো ক্ষোভ দেখালেন ঐশ্বরিয়া!

প্রকাশিত :

spot_img
সংবাদমাধ্যমে পুরনো ক্ষোভ দেখালেন ঐশ্বরিয়া!
ঐশ্বরিয়া রাই বচ্চনের বর্তমান ব্যস্ততা তার নতুন সিনেমা ‘ফ্যানি খান’ নিয়ে। যেখানে তার সাথে পর্দা ভাগাভাগি করেছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। এখন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত তারা। সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে উপস্থিত হন ঐশ্বরিয়া। আর সেখানে তিনি মা হওয়ার আগে এবং পরে বেশকিছু মানুষ তাকে যেভাবে ‘ওভারওয়েট’ বলে আক্রমণ করেন সেই বিষয়েই মুখ খোলেন এই বলিউড সুন্দরী।
তিনি বলেন, ‘সরাসরি আপনাকে কেউ ফ্যাট সম্বোধন করবে না। কিন্তু ওভারওয়েট শব্দটি যেন বারবার কানে বাজবে আপনার। মা হওয়ার সময় এমন অনেক কথা শুনতে হয়েছে।’ ওই শব্দগুলোর সঙ্গে সবসময় মনের জোরেই লড়াই চালিয়ে গেছেন বলেও জানান তিনি।
ঐশ্বরিয়া বলেন, ‘মা হওয়ার সময় শুধু নয়, মা হওয়ার পরও বিভিন্নভাবে কথা শুনতে হয়েছে। কিন্তু মন খারাপ করে কখনো কাজকর্ম ছেড়ে চুপ করে বসে থাকিনি। আরাধ্যর জন্মের পর অনেকদিন ধরে তাকে কটাক্ষ শুনতে হয়েছে বলেও জানান।
তবে এখন যখন তার জীবনকে ‘ফেয়ারিটেল’ বলে মন্তব্য করেন তখন শুনতে ভালো লাগে। আর এই ফেয়ারিটেলের মতো জীবনে অনেক মানুষের ভালোবাসা, আশা, ভরসা আর আশীর্বাদ তার সঙ্গে রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য...

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

  করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার সকালে ৯২ বছর...

বিদেশি চ্যানেল বন্ধে ঘরে ঘরে হাহাকার,চট্টগ্রাম-ঢাকার ৭০ ভাগ দর্শকই দেখেন বিদেশি চ্যানেল

  স্টার জলসা কিংবা জি বাংলা নয়, দেশি কোনো চ্যানেল তো নয়ই— আসিফ খানের পছন্দ...