মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিকশাচালক

প্রকাশিত :

spot_img

 

রিকশাচালক লাল মিয়ার সততায় হারিয়ে যাওয়া প্রায় ২০ লাখ টাকা ফিরে পেলেন বগুড়ায় ব্যবসায়ী রাজীব প্রসাদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭টার দিকে সাতমাথায়।

রাজিব প্রসাদ জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে রাসায়নিক সারের ব্যবসা করেন এবং সপরিবারে বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

জানা গেছে, সার ব্যবসায়ী রাজীব প্রসাদ বগুড়া শহরের জ্বলেশ্বরীতলার ভাড়া বাসা থেকে রিকশাযোগে শহরের সাতমাথায় আসেন তিনটি হাত ব্যাগ নিয়ে যার একটিতে ছিল প্রায় ২০ লাখ টাকা। তিনি ভুল বশত রাজশাহী যাবার তাড়ায় রিকশাতেই ফেলে যান টাকাভর্তি ব্যাগটি। এরপর তিনি গাড়ীতে উঠে বিষয়টি টের পেরে সাতমাথায় রিকশাচালককে খুঁজেন। কিন্তু না পেয়ে সদর থানায় বিষয়টি অবহিত করেন। অপরদিকে রিকশাচালক তাকে খুঁজে না পেয়ে শহরের খান্দারের ভাড়া বাসায় টাকা রেখে পুনরায় খুঁজতে থাকেন । এ সময় পুলিশ অন্যান্য রিকশাচালকদের সহায়তায় তাকে সিসি টিভি ফুটেজ দেখে খান্দার গিয়ে তাকে জিজ্ঞসা করলে লাল মিয়া বিষয়টি স্বীকার করেন। এরপর তার বাড়ীতে নিয়ে গিয়ে টাকা ফেরত দেন।

এদিকে পুলিশ জানতে পারে লাল মিয়া ভাড়ায় রিকশা চালায়। তাই পুলিশ তাকে একটি নতুন রিকশা উপহার দেয়ার অনুরোধ করলে তাতে রাজী হন রাজিব প্রসাদ। আগামী রোববার রাজীবের দেয়া রিকশা ও একটি মোবাইল ফোন পুলিশের মাধ্যমে উপহার দেবেন লাল মিয়াকে।

বগুড়া সদর থানার এস আই জহুরুল ইসলাম জানান, আজো সমাজে মানুষ অনেক মাহনুভবতার পরিচয় দেন, লাল মিয়া তাদেরই একজন। পরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে রাজীব প্রসাদের হাতে তার হারানো প্রায় ২০ লাখ টাকা তুলে দেন। এসময় পুলিশ ও রিকশা চালককে ধন্যবাদ জানান রাজিব।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...