বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সব বধ্যভূমি সংরক্ষণের দাবি উত্তর জেলা ছাত্রলীগের

প্রকাশিত :

spot_img

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের খুলশীর বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতারা। এ সময় তারা বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু বলেন, শহীদ বুদ্ধিজীবীদের যদি ১৯৭১ সালে হত্যা করা না হতো তাহলে বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসেবে গড়ে উঠতো বাংলাদেশ। সেদিন যারা আমাদের মেধাবী ও সৃষ্টিশীল বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের পরিকল্পনা ছিল বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়া। যাঁদের রক্তের প্রতিদানে স্বাধীন বাংলাদেশের সূর্যোদয় হয়েছে তাদের বধ্যভূমিগুলো সংরক্ষণ করে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানান দেওয়ার সুযোগ করতে হবে।

সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, দেশ-বিদেশে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন সময় অহেতুক প্রপাগাণ্ডা ছড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া স্বাধীনতাবিরোধী একটি শক্তি। আগামী প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা উজ্জীবিত করতে বধ্যভূমিগুলো সংরক্ষণ করার দাবি জানাচ্ছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...