রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সরকারের পদত্যাগ চাইলেন ফখরুল

প্রকাশিত :

spot_img

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিমির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, টানা কয়েক দিনের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি সরকারের পদত্যাগ দাবি করেছেন।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমাতে না পেরে আন্দোলনকে অন্যদিকে ফেরানোর জন্য জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরাও বলতে পারি, শেখ হাসিনা দেশে আসার ১৭ দিন পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।’ জিয়াউর রহমান কোনো হত্যার সঙ্গে জড়িত নন বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করছি। তাদের এ আন্দোলন যৌক্তিক।’

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটলেও অনির্বাচিত, অবৈধ এ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি করছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, সড়ক পরিবহনমন্ত্রী কি তাঁর দায়িত্ব অস্বীকার করতে পারেন? চালকদের লাইসেন্স ও গাড়ি চালানোর দায়িত্ব কে দিয়েছেন? এখানে কেন কোনো ব্যবস্থাপনা নেই? ঢাকায় ট্রাফিকের কোনো নিয়মই নেই। কারণ, সরকারের কোনো জবাবদিহি নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...