বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সাকিবের দুর্দান্ত ফিনিশিং, কোয়ালিফায়ারে কলকাতা

প্রকাশিত :

spot_img

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয় দিয়েই দ্বিতীয় কোয়ালিফাইয়ে খেলার যোগ্য অর্জন করল সাকিব আল হাসানরা। অন্যদিকে ব্যাঙ্গালোরের বিদায় ঘণ্টা বেজে গেছে এই পরাজয়েই।

শারজায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান জড়ো করে কলকাতা। বল হাতে রানের লাগাম টেনে ধরা সাকিব ৪ ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র ২৪ রান। তার সৃষ্টি করা চাপে পড়ে খেই হারানো ব্যাঙ্গালোর অসহায় ছিল সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীর সামনেও।

নারাইন মুড়িমুড়কির মতো উইকেট শিকার করতে থাকলে আরো কোণঠাসা হয়ে পড়েন বিরাট কোহলিরা। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে কোহলির ব্যাট থেকে। ৩৩ বলের মোকাবেলায় ৩৯ রান করেন তিনি। ১৮ বলে ২১ রান করেন দেবদূত পাড়িকাল।

কলকাতার পক্ষে নারাইন চারটি ও লকি ফার্গুসন দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় কলকাতা। ১৮ বলে ২৯ রান করে বিদায় নেন শুবমান গিল। রাহুল ত্রিপাঠিও থিতু হতে পারেননি। ভেঙ্কাটেশ আইয়ারও বিদায় নেন ৩০ বলে ২৬ রান করে।

ব্যাঙ্গালোর যখন কলকাতাকে চাপে ফেলার স্বপ্ন দেখছে, তখন ক্রিজে এসেই মারমুখী ব্যাটিং শুরু করেন নারাইন। ড্যান ক্রিশ্চিয়ানের ওভারে নিজের মোকাবেলা করা প্রথম তিন বলেই ছক্কা হাঁকান। তার ব্যাটিং তাণ্ডবে ম্যাচ হেলে পড়ে কলকাতার দিকে।

তবে নাটকীয়তার তখনও বাকি। নিতিশ রানা ২৫ বলে ২৩, নারাইন ১৫ বলে ২৬ ও দীনেশ কার্তিক ১২ বলে ১০ রান করে বিদায় নেন। ১৩ বলে ১২ রান প্রয়োজন- এমন সমীকরণকে সামনে রেখে দায় বর্তায় অধিনায়ক ইয়ন মরগান ও সাকিব আল হাসানের কাঁধে।

১৯তম ওভারে কলকাতা জড়ো করে মাত্র ৫ রান। দুটি ডট বল খেলেন মরগান। ৩ বলে ৩ রানে অপরাজিত সাকিব শেষ ওভারের প্রথম বল মোকাবেলা করেন। ড্যান ক্রিশ্চিয়ানের করা প্রথম বলেই চার হাঁকান বাংলাদেশী ক্রিকেটার। পরের বলে নেন সিঙ্গেল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে আবারো সাকিবকে স্ট্রাইক ফিরিয়ে দেন মরগান।

ওভারের চতুর্থ বলে সাকিবের ব্যাট থেকেই আসে জয়সূচক রান। কলকাতা পায় ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ৭ বলে ৫ রান করে অপরাজিত থাকেন মরগান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...