মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাকিব-মোস্তাফিজদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রকাশিত :

spot_img

 

করোনার কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল। কার্যত বেকার সেখানে বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কিন্তু সামনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের হোম সিরিজ। ওই লক্ষ্যে এই দুই ক্রিকেটারকে দেশে আনতে হবে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ।

কীভাবে দুই ক্রিকেটারকে ফিরিয়ে আনা হবে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি অবশ্য জানিয়েছেন, সাকিব ও মোস্তাফিজকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৯ মে দেশে ফেরার কথা ছিল সাকিব ও মোস্তাফিজের। তিন ম্যাচের সিরিজটি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৩ মে। কিন্তু সরকারের নিদের্শনা অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে ফিরলে দুই সপ্তাহের কোয়ারেন্টিন।

নিজাম উদ্দিন বলেন, ‘ফ্লাইট চালু নেই, তাদের যদি আনতে হয়, স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আনতে হবে বা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তাদের আসতে হবে। ভারতের সাথে যেহেতু ফ্লাইট বন্ধ, স্পেশাল ব্যবস্থাই লাগবে। আল্টিমেটলি কিন্তু ক্রিকেটারদেরই দায়িত্ব, তাদেরই আসতে হবে। তাদের তো এখানে রিপোর্ট করার কথা, তাই না? ওদেরকে বলা হয়েছে। ওদেরকেই সিদ্ধান্ত নিতে দিন। তবে আমরাও দেখব। সমন্বয় করেই করতে হবে। ‘আনএটেন্ডেড’ থাকবে না এটা।’

তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে জানতে চেয়েছি ওদের ব্যাপারে নির্দেশনা কী হবে বা কিভাবে কী করব। দেখা যাক কী হয়।’

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলে সাকিবের রান ৩৮, উইকেট দুটি। এরপর তিনি জায়গা হারান একাদশে। রাজস্থান রয়্যালসের সাত ম্যাচের সবকটি খেলে মোস্তাফিজের উইকেট আটটি, ওভারপ্রতি রান দেন ৮.২৯ করে।

সর্বশেষ

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...