মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাদমান-শান্তর সেঞ্চুরিতে বড় লিডে বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন সাদমান ইসলাম। হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই ওপেনার। সাদমানের পর টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। দুজনের সেঞ্চুরির সুবাদে বড় লিড দিয়েছে বাংলাদেশ।

শনিবার ম্যাচের চতুর্থ দিনে আগের দিনে বিনা উইকেটে ৪৫ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ২২ রানে সাদমান ও ২০ রানে সাইফ হাসান ছিলেন অপরাজিত। চতুর্থ দিনের শুরু থেকেই দুজনই ছিলেন বেশ ছন্দে। রান করতে থাকে ভালোই। সাদমানের ফিফটির পর এগুচ্ছিলেন সাইফও। কিন্তু পারেননি তিনি। দলীয় ৮৮ রানের মাথায় এনগারাভার বলে মায়ার্সের হাতে ক্যাচ দেন সাইফ। ৯৫ বলে ছয় চারে ৪৩ রান করে ফেরেন তিনি সাজঘরে।

নতুন সঙ্গী নাজমুল হোসেন শান্তকে সাথে করে এগিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম। ১০১ বলে ফিফটি করা সাদমান শতক স্পর্শ করেন ১৮০ বলে, যার মধ্যে ছিল আটটি চারের মার।

ক্যারিয়ারের অষ্টম টেস্টে প্রথম শতকের দেখা পেলেন সাদমান। এর আগের তার সর্বোচ্চ ইনিংস ছিল ৭৬ রানের। সেটাও অভিষেক টেস্টে, ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১৯৯ বলে ৭৬ রানের ইনিংসে মাত্র ছয়টি হাঁকিয়েছিলেন তিনি। এবার শতকের ম্যাচে সাদমান আরো পরিণত, দৃঢ় প্রতিজ্ঞ। প্রথম ইনিংসে ২৩ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে নিজের বিশেষত্ব দেখাচ্ছেন তিনি।

পানি পানের বিরতি পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে ১ উইকেটে ২৬১ রান। লিড দাঁড়ায় ৪৫৩ রানে। ১০৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকা শান্ত বিরতির পর দেখা পান সেঞ্চুরি। ১০৯ বলে শতক পূর্ণ করেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বছরের এপ্রিলে, ১৬৩ রান।

চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ১ উইকেটে ২৮৪ রান করে। ফলে লিড দাঁড়িয়েছে ৪৭৬ রানে। ১১৫ রানে সাদমান ও ১১৭ রানে শান্ত আছেন অপরাজিত।

শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে করেছে ২৫ রান। হারিয়েছে একটি উইকেট।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...