বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুপার টুয়েলভ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

প্রকাশিত :

spot_img

 

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওমানের বিরুদ্ধে দাপুটে জয়। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ-বি’র তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ওমানের কাছে হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত বাংলাদেশের। তবে আপাতত তারা লড়াইয়ে টিকে থাকে।

স্কটল্যান্ড প্রথম দু’টি ম্যাচেই জয় তুলে নেয়ায় তারা ৪ পয়েন্ট নিয়ে গ্রপের শীর্ষে রয়েছে। ওমান ও বাংলাদেশের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট করে। এই অবস্থায় শেষ ম্যাচে বাংলাদেশ পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিলেই যে তারা সুপার টুয়েলভে জায়গা করে নেবে, তেমন কোনো নিশ্চয়তা নেই। কেননা ওমানের নেট রান-রেট বাংলাদেশের থেকে ভালো। তাই ওমান যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটে যে দু’টি দল এগিয়ে থাকবে, তারাই পরের রাউন্ডের টিকিট হাতে পাবে।

তবে শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে এবং ওমান হারলে, বাংলাদেশের সুপার টুয়েলভে যেতে রান-রেটের কোনো ভূমিকা থাকবে না। বাংলাদেশ এবং ওমান দু’দলই শেষ ম্যাচে হারলে স্কটল্যান্ড এক নম্বর দল হিসেবে পরের রাউন্ডে যাবে। সেক্ষেত্রে বাকি তিনটি দলের মধ্যে নেট রান-রেটে নির্ধারিত হবে কারা সুপার টুয়েলভে জায়গা পাবে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিল

গ্রুপ-এ :
১. শ্রীলঙ্কা ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +২.৬০৭।
২. আয়ারল্যান্ড ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +১.৭৫৫।
৩. নেদারল্যান্ডস ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিন নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট -১.৭৫৫।
৪. নমিবিয়াও ১টি ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে চার নম্বরে। তাদের নেট রান-রেট -২.৬০৭।

গ্রুপ-বি :
১. স্কটল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৫৭৫।
২. ওমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৬১৩।
৩. বাংলাদেশ ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট +০.৫০০।
৪. পাপুয়া নিউ গিনি ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা রয়েছে গ্রুপের একেবারে শেষে চার নম্বরে। তাদের নেট রান-রেট -১.৮৬৭।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...