মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুবর্ণচরের সেই ধর্ষকের জামিন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের মামলায় হাইকোর্ট থেকে এক বছরের জামিন পেয়েছেন প্রধান আসামি রুহুল আমিন।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ থেকে তিনি গত ১৮ মার্চ (সোমবার) জামিন পেয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এর বিরুদ্ধে ইতোমধ্যে আপিল বিভাগে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ২৫ মার্চ (সোমবার) আপিল বিভাগের চেম্বার আদালতে বিষটির ওপর শুনানি হতে পারে।

বিশ্বজিৎ রায় আরও বলেন, আবেদনকারীর আইনজীবী অ্যাটর্নি জেনারেল অফিসে এ আবেদনের একটি অনুলিপি দিয়েছিলেন। কিন্তু সেটাতে অন্য কোর্টের কথা বলা ছিল। আমাদের কোর্টের কথা ছিল না। কিন্তু তারা আমাদের কোর্টে শুনানি করে জামিন পেয়েছেন। আমরা আপিল বিভাগে যাচ্ছি। আশা করি সে (আসামি) এর মধ্যে বের হতে পারবে না।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আশেক ই রসুল।

গত বছরের ৩০ ডিসেম্বর রাত ১১টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে চার সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়। ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ৩১ ডিসেম্বর চর জব্বার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

২ জানুয়ারি গভীর রাতে গণধর্ষণের ঘটনার মূলহোতা ও ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে আটক করে পুলিশ।

পরে ৪ জানুয়ারি এক জরুরি বৈঠকে রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।

এ মামলার এজাহারভুক্ত ছয় আসামি ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন মিলিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...