মিরসরাই প্রতিনধি
সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে স্বাভাবিক চলাচল করতে পারেন না নাজিম উদ্দিন সাগর। সে যুবদলের রাজনীতি করার অপরাধে হামলার শিকার হয়েছেন। প্রায় চার মাস শয্যাশায়ী থাকার পর এখন স্কাস ভরে করে কিছুটা চলাফেরা করেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে অংশ নিয়েছেন তিনি। নাজিম মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের পুত্র।
নাজিম উদ্দিন বলেন, আমি যুবদলের একজন ক্ষুদ্র কর্মী। রাজনীতি করার অপরাধে চার মাস আগে বামনসুন্দর বাজারে আমার উপর হামলা করে সরকারি দলের লোকজন। হামলার এক পর্যায়ে আমি মারা গেছি ভেবে রেখে চলে যায়। এরপর উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি। কেউ আমাকে দেখে বাঁচবো মনে করেনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি। তবে এখনো চলাফেরা করতে পারিনা। স্কাস এর উভর ভর করে চলাফেরা করতে হয়। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা, মুক্তি দাবী ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে দলের কেন্দ্র ঘোষিত রোডমার্চে অংশ না নিয়ে ঘরে বসতে থাকতে পারিনি। তাই শত কষ্ট হলেও আন্দোলনে শামিল হয়েছি।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ চৌধুরী বলেন, নাজিম দলের জন্য নিবেদিত প্রাণ। সে দলের যে কোন কর্মসূচিতে অংশগ্রহন করে থাকে। হামলায় পঙ্গু হওয়ার পরও ঘরে বসে থাকতে পারেনি। স্কাস ভর করে রোডমার্চের কর্মসূচিত। ছুটে এসেছেন। জাহিদ আরো বলেন, তাঁর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক নুরুল আমিন। তিনি নিয়মিত নাজিমের চিকিৎসার জন্য সব করছেন।



