মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

স্বজনদের কান্নায় ভারী শীতলক্ষ্যার পাড়

প্রকাশিত :

spot_img

 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে রাবিত আল হাসান নামের একটি লঞ্চ। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শীতলক্ষ্যা নদীর পাড় এলাকা। চিৎকার করে কাঁদছেন অনেকেই।

তাদের মধ্যে একজনকে বিলাপ করতে করতে বলতে শোনা যায়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাই। আমার মা-বাবার লাশটা হলেও পেতে চাই। আমি একজন টিচার (শিক্ষক), আমার বাবার লাশটি ভিক্ষা চাই।

এ সময় শীতলক্ষ্যার পাড়ে ছোট একটি শিশুকে দেখা যায় মুখ গুঁজে কান্না করতে। কথা বলতে চাইলে মনে হলো কথা বলার মতো শক্তিটাও হারিয়ে ফেলেছে সে। অনেকটা ভীত সন্তস্ত। মা-বাবাসহ ঢাকায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে। পথেই পতিত হয় দুর্ঘটনায়। নিজে কোনোভাবে পাড়ে উঠতে পারলেও হারিয়েছেন মা-বাবাকে। শোকে যেন পাথর সে।

পাশেই এক ব্যক্তিকে দেখা যায় মোবাইলে কারো সাথে কথা বলতে। শোনা যায় তিনিও খুঁজছেন মা-বাবাকে। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

সব মিলিয়ে যেন শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে আছে নারায়ণগঞ্জের আকাশ। স্বজন হারাদের কান্নায় ভারী পুরো এলাকা।

উল্লেখ্য, রোববার বিকেলে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল দোতলা ছোট আকারের যাত্রীবাহী লঞ্চ ‘রাবিত আল হাসান’। মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকায় পৌঁছালে এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। দুর্ঘটনার পর লঞ্চের অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো খোঁজ মেলেনি অনেকের।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...