শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

স্বপ্নের দলে পেলে-ম্যারাডোনার সাথে আছেন মেসি-রোনালদোও

প্রকাশিত :

spot_img

 

ব্যালন ডি অর স্বপ্নের একাদশ প্রকাশ করেছে ফ্রান্স সাময়িকী ফুটবল। ড্রিম একাদশে অনুমিতভাবে আছেন পেলে ও ম্যারাডোনা। দুই কিংবদন্তীর সাথে এই টিমে জায়গা করে নিয়েছেন হালের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৪০ জন সাংবাদিকের প্যানেল নির্বাচন করেছেন সেরাদের।

স্বপ্নের দলের বাকি নায়কেরা হলেন লেভ ইয়াশিন, কাফু, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জাভি হার্নান্দেজ ও লোথার মাথুস। কিন্তু এমন টিমে জায়গা পাননি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন জিদান, স্পেনের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

গোলরক্ষক হিসেবে আছে ১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হয়ে আলো ছড়ানো বিস্ময়কর কিংবদন্তি লেভ ইয়াসিন। রক্ষণভাগে জার্মানির বেকেনবাওয়ার, ব্রাজিলের কাফু ও ইতালির মালদিনি।

এদের সামনেই স্পেনের জাভি হার্নান্দেজ, লোথার ম্যাথুস।

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন ফুটবলের দুই মহানায়ক; ব্রাজিলের পেলে ও সম্প্রতি চিরবিদায় নেয়া আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা।

ফরোয়ার্ডের তালিকায় তিন গোলমেশিন। ডান দিকে মেসি, বায়ে রোনালদো, মাঝে ব্রাজিলের দ্যা ফেনোমেনন খ্যাত রোনাল্ডো।

সত্যিই স্বপ্নের দল। এমন দল বাস্তবে মাঠে দেখা দিলে, তা হতো অপূর্ব। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিত, তা সহজেই অনুমেয়। কিন্তু এমন দল তো শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ, যা হতো তা সব ভক্ত-সমর্থকদের কল্পনায়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...