মঙ্গলবার, ২৬ মে ২০২৬

হজে যাচ্ছেন, শ্রীলঙ্কা সিরিজে থাকবেন না সাকিব

প্রকাশিত :

spot_img

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বলেন, ‘টানা ম্যাচ খেলার কারণে সাকিব খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আমি যতটুকু জানি, সে হজ পালন করতে যাবে।’


বিশ্বকাপে বাংলাদেশের দলগত পারফরম্যান্স আশানুরূপ না হলেও ব্যক্তিগত অর্জনে সাকিবের ঝুলি সমৃদ্ধ। ছিলেন আপন আলোয় উজ্জ্বল। সেরাদের কাতারে নাম লিখিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার।

৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফিফটি রানের ইনিংস খেলেছেন ৫টি। বল হাতেও উজ্জ্বল ছিলেন। ৮ ম্যাচে ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছেন।


সর্বোচ্চ ৫/২৯। ২০১৯ বিশ্বকাপ দুহাত ভরে দিয়েছে সাকিবকে। তিনি নাম লিখিয়েছেন সেরাদের কাতারে। বিশ্বকাপে অলরাউন্ডারদের পারফরম্যান্স তালিকায় চারে অবস্থান করছেন সাকিব। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত মোট চারটি বিশ্বকাপ খেলেছেন সাকিব। ২৯ ম্যাচে ৪৫.৮৪ গড়ে ১১৪৬ রান করেছেন। উইকেট শিকার করেছেন ৩৪টি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...