মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হত্যা করে লাশ নিয়ে যেতে পরিবারকে ফোন!

প্রকাশিত :

spot_img

এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুরোনো ছবি

সাভারে এক হোটেল ব্যবসায়ীকে হত্যা করে নিহতের মোবাইল ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের লাশ নিয়ে যাওয়ার কথা জানিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় বেশ চালঞ্চের সৃষ্টি হয়েছে।

নিহত হোটেল ব্যবসায়ীর নাম মোসলেম লস্কর (৪২)। তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার মোসলেম লস্করের ছেলে। তার ঢাকার মিরপুর চিড়িয়াখানার সামনে রুবিনা নামের একটি খাবার হোটেল রয়েছে।

advertisement

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পিকনিক স্পটের সামনে থেকে তার লাশ উদ্ধার সাভার মডেল থানা পুলিশ। নিহত ওই ব্যক্তি নড়াইলের নড়াগাতি থানা বঙ্গববন্ধু সৈনিক লীগের সভাপতির পদেও দায়িত্ব পালন করছিলেন।

নিহত হোটেল ব্যবসায়ীর স্ত্রী হাফিজা বেগম জানান, গতকাল সোমবার তার স্বামী রাতে আশুলিয়ার ডিইপিজেড এলাকার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য মিরপুরের ভাড়া বাড়ি থেকে বের হন। পরে রাত ১২ টার দিকে তার স্বামীর মোবাইল ফোন দিয়ে কল করে এক ব্যক্তি তাকে জানান, তার স্বামী খুন হয়েছেন। লাশটি হেমায়েতপুর থেকে আমিনবাজারের যে কোনো স্থানে রয়েছে । খুঁজে যেন লাশটি নিয়ে যাওয়া হয়।

advertisement

এরপর থেকে তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারা হেমায়েতপুর থেকে আমিনবাজারের বিভিন্ন স্থানে লাশ খুঁজে না পেয়ে সাভার মডেল থানা পুলিশকে জানান। পরে বিকেলে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পিকনিক স্পট এর সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ  সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান।

নিহত ওই ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে নিহত ওই ব্যক্তির ঘটনাস্থলের সাত’শ গজ সামনে থেকে মিরাজ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত মিরাজ সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) সবুর খাঁন বলেন, ‘কি কারণে ওই হোটেল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মোবাইল ফোন উদ্ধার করার চেষ্টা চলছে।’ এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Evaly

advertisement

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...