মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালের বারান্দায় নবজাতক কন্যা রেখে ‘পালালেন মা’

প্রকাশিত :

spot_img

 

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার বারান্দায় তিন দিন বয়সের নবজাকত কন্যা শিশুকে ফেলে রেখে ‘পালিয়েছে তার মা’।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিশুর কান্না শুনে বারান্দায় গিয়ে সেখানে কন্যা শিশুটিকে একটি বিছানার নীচে কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় হাসপাতালের কর্মচারী খাদিজা।

অভিভাবক না পেয়ে খাদিজা বিষয়টি কর্তব্যরত সেবিকা ও চিকিৎসকদের অবহিত করেন।

হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগী জানান, সন্ধ্যার দিকে বোরকা পরিহিত এক নারী শিশুটি অসুস্থ বলে কোলে নিয়ে দোতলায় ঘোরাঘুরি করছিলেন।

এদিকে হাসপাতালে শিশু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অনেকে শিশুটিকে দেখার জন্য হাসপাতালে ভিড় করে। এদের মধ্যে অনেকে শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ দেখান।

শিশুটির কোনো অভিবাবক না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রাত ১২টার দিকে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে শিশুটিকে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর জিম্মায় উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নুরুল আমিন বলেন, ‘শিশুটি হাসপাতালে জন্মগ্রহণ করেনি। অন্য কোথাও জন্মের পর শিশুটিকে তার মা কৌশলে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।’ সূত্র : ইউএনবি

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...