রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

১২তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তির ফলাফল প্রকাশ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১২তম শিক্ষোন্নয়ন বৃত্তির ফলাফল আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়। প্রথম থেকে দশম শ্রেণির ১২৫জন শিক্ষার্থী প্লাটিনাম, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ ও স্পেশাল ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়। সংস্থার নিজম্ব ওয়েবসাইট www.shantineer.org এ দুপুর ২ ঘটিকায় উক্ত ফলাফল প্রকাশ করা হয়। ১ম শ্রেণিতে আবুতোরার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জুনায়েদ বিন আকবর প্লাটিনাম ক্যাটাগরি, ২য় শ্রেণিতে তিনঘরিয়াটোলা আবু তাহের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নুজহাত জাহিন প্লাটিনাম ক্যাটাগরি, ৩য় শ্রেণিতে আল-হেরা স্কুল এন্ড কলেজের ফারদিন খন্দকার গোল্ড ক্যাটাগরি, ৪র্থ শ্রেণিতে ছাগলনাইয়া প্রি-ক্যাডেটের মিফতাহুল জান্নাত আলিসা গোল্ড ক্যাটাগরিতে, ৫ম শ্রেণিতে মারূফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মুনতাসির আহমেদ ইয়াফেস গোল্ড ক্যাটাগরিতে, ৬ষ্ঠ শ্রেণিতে ছাগলনাইয়া একাডেমীর ছামিরা তাবাচ্ছুম সিলভার ক্যাটাগরিতে, ৭ম শ্রেণিতে জে.বি উচ্চ বিদ্যালয়ের আতকিয়া আফলাহ সিলভার ক্যাটাগরিতে, ৮ম শ্রেণিতে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের মারুফা ইয়াছমিন সিলভার ক্যাটাগরিতে, ৯ম শ্রেণিতে জে.বি উচ্চ বিদ্যালয়ের সায়মা হক চৌধুরী সারা ব্রোঞ্জ ক্যাটাগরিতে এবং ১০ম শ্রেণিতে মঘাদিয়া অরফানেজ উচ্চ বিদ্যালয়ের দেবদ্যুতি নাথ ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্ব-স্ব শ্রেণিতে সেরা নির্বাচিত হন।

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর বারইয়ারহাট ডিগ্রী কলেজ, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির ২১৩২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...