বুধবার, ২৭ মে ২০২৬

১২২ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত :

spot_img

 

মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১২২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মোস্তাফিজ আর সাকিবের সাঁড়াশি আক্রমণের পর হাসান মাহমুদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের আক্রমণে ৩২.২ ওভারে ১২২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও স্পিনার মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেই বালির বাধের মতো উড়ে গেছে ক্যারিবীয়দের সব প্রতিরোধ।

শুরু থেকেই বড় কোনো জুটি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাঝে ষষ্ঠ উইকেটে রভম্যান পাওয়েল ও কাইল মায়ারসের ৫৯ রানের জুটি ব্যতীত ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ছিল না তেমন কিছুই। অভিষিক্ত মায়ারস করেন ৪০, রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ২৮ রান।

নিষেধাজ্ঞা কাটিয়ে দুর্দান্ত শুরু সাকিবের। শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন সাবেক বিশ্বসেরা এ অলরাউন্ডার। অভিষিক্ত হাসান মাহমুদ মাত্র ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ ও মেহেদি মিরাজের শিকার ১ উইকেট।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...