সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

১২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন সাকিব-মিরাজ

প্রকাশিত :

spot_img

 

ক্রীড়া ডেস্ক..
মিরপুরে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘুর্নিজাদুতে দিশেহারা সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। মজার ব্যাপার হচ্ছে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের প্রথম ৫ ব্যাটসম্যানই এদিন হয়েছেন বোল্ড আউট।

সাকিব-মিরাজের ঘুর্নিতে বোকা হয়ে উইকেট বিসর্জন দিতে হয়েছে তাদের। সাকিব আল হাসান ২টি ও মেহেদী হাসান মিরাজ ৩টি উইকেট নিয়েছেন।

টেস্টের কোন ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যান বোল্ড আউট হওয়ার ঘটনা টেস্ট ইতিহাসে বিরল। আজকের ঘটনার আগে মাত্র দুবার এমন ঘটনার নজির রয়েছে টেস্ট ইতিহাসে। সর্বশেষটি ১২৮ বছর আগে।

১৮৯০ সালের আগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে এমন ঘটনার মুখোমুখী হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। যার কারণেই মূলত ম্যাচটি হেরেছিলো অস্ট্রেলিয়া। লন্ডনের কেনিংটন ওভালে সেদিনও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া- পাঁচটিই বোল্ড। তার মধ্যে ৩ উইকেট নিয়েছিলো ইংলিশ পেসার ফ্রেড মার্টিন। বাকি দুটি জর্জ লোহমান। সেই ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিলো ১০০ রানে।

আর তারও এগারো বছর আগে প্রথম বারের মতো এই পরিস্থিতির মুখোমুখী হয়েছিলো ইংল্যান্ড। সেদিন তাদের প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া। মেলবোর্নের সেই ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ইংলিশদের প্রথম ৭ ব্যাটসম্যানই হয়েছিলো বোল্ড আউট। অসি পেসার ফ্রেডারিক স্পোফোর্থ একাই গুড়িয়ে দিয়েছিলেন চার ব্যাটসম্যানের স্ট্যাম্প। সেই ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছিলো ১১৩ রানে। ম্যাচটিও তারা হেরেছিলো ১০ উইকেটে।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...