শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

২০ মার্চ মাঠে নামছে টাইগাররা

প্রকাশিত :

spot_img

 

গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয় বাংলাদেশ দল। দীর্ঘ প্রায় এক মাস পর মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে।

এতটা সময় অপেক্ষার কারণ মূলত করোনা। করোনার কারণে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিইনে থাকতে হয়েছে টাইগারদের। এই ১৪ দিনে এক হোটেলে থেকেও সবার এক সাথে দেখা হয়নি।

খাবার টেবিল, রেস্টুরেন্ট এমনকি খোলা আকাশের নিচে পুরো দল একসাথে অনুশীলন করার সুযোগ ছিল না। মোটকথা, একটা অস্বস্তি, শৃঙ্খলিত জীবন কাটিয়েছে সফরকারি দল। সেই অবস্থা থেকে মুক্ত হয়ে তাই ঘোরাঘুরি, হৈ-হুল্লোড় করে নিজেদের চাঙা করেছে টাইগাররা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচও। দীর্ঘদিন নিউজিল্যান্ডের আবহাওয়ায় থাকায় এবার মানিয়ে নেয়ার সুযোগ হয়েছে। সবমিলিয়ে প্রস্তুতিটাও খারাপ হয়নি।

অবশেষে প্রায় ২৬ দিন পরে আসল লড়াইয়ে নামছে বাংলাদেশ। শনিবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা এগারটায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশের দর্শকদের জন্য অবশ্য সময়টা ‘একদমই অমিলের’। ম্যাচ যখন শুরু হবে, বাংলাদেশ সময় তখন ভোর চারটা।

তবে এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ উদ্দীপনার শেষ নেই। এবারই যে এতটা সময় নিউজিল্যান্ডে কাটিয়েছে টাইগাররা, খাপ খাইয়ে নিতে না পারার আক্ষেপ এবার থাকবে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...