শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৩ কোটি বিশ লাখে কলকাতায় সাকিব

প্রকাশিত :

spot_img

 

তিন কোটি বিশ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কয়েক মৌসুম কলকাতার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন সাকিব। মাঝে দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দারাবাদে।

ফের কলকাতায় ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। পাঞ্জাব কিংসও তাকে দলে নেওয়ার জন্য নিলামে ডাক তুলে। শেষ পর্যন্ত সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

সর্বশেষ ২০১৯ সালে আইপিএল খেলেছিলেন সাকিব। ওই মৌসুমে হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। সেই আসরে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তিন ম্যাচে করেছেন ৯ রান, উইকেট নিয়েছেন মাত্র দুইটি।

আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। ওই আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে শিকার করেছেন ৫৯টি উইকেট।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...