মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৪০ দিনের শিশু রেখে দেবরের সাথে পালিয়েছে গৃহবধূ

প্রকাশিত :

spot_img

কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়া প্রেমের টানে জেবিন আক্তার মনি (১৬) নামে এক কিশোরী গৃহবধূ তার ৪০ দিন বয়সের নবজাতক শিশু মায়ের কাছে রেখে চাচাতো দেবর মো. আরাফাতের সাথে পালিয়েছে।

জেবিন আক্তার মনি কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া গ্রামের হালিম হুসাইনের স্ত্রী ও দক্ষিণ মুমুরদিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম মেম্বারের একমাত্র কন্যা।

গত রোববার সকাল ১১টার সময় কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ মুমুরদিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সন্তানের মায়াকে তুচ্ছ করে প্রেমিক দেবরের সাথে কিশোরী বধূ জেবিন পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে মুমুরদিয়া ইউনিয়নের হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা জেবিন আক্তার মনির পারিবারিক ভাবে উত্তর মুমুরদিয়া গ্রামের হালিম হুসাইনের সাথে বিয়ে হয়। জেবিনের পিতা জাহাঙ্গীর আলম জানান, বিবাহের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। বিয়ের ১৪ মাসের মাথায় জেবিন প্রথম মেয়ে সন্তানের জননী হয়। সন্তানের নাম রাখা হয় নওশীন আক্তার মীম। জেবিনের পালিয়ে যাওয়ার ঘটনায় আমরা সমাজে মুখ দেখাতে পারছিনা।

জেবিনের দাদা আবদুল আলী ভুইয়া জানান, জেবিন ২০১৯ সনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে কিছুটি ভেঙ্গে পড়ে। সে রোববার সকালে ৪০ দিন বয়সের শিশু কন্যা মীমকে তার মায়ের কাছে রেখে স্কুলে যাওয়ার কথা বলে উত্তর মুমুরদিয়া গ্রামের মো. আসাব উদ্দিনের ছেলে চাচাতো দেবর আরাফাতের সাথে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, মনির সাথে মোবাইল ফোনে কথা হলে সে আরাফাতের সাথে চলে গেছে বলে জানায়। আরাফাত একি করল? আমার নাতীর সংসার নষ্ট করে জীবনটা ধংস করে দিল। মায়ের বুকের দুধের জন্য শিশুটি সারাক্ষণ কান্নাকাটি করে। কৌটার দুধ খাওয়ায়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করছি।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, গৃহবধূর পিতা মো. জাহাঙ্গীর আলম তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...