বুধবার, ৬ মে ২০২৬

৭৪’র কালো ছায়া বাংলাদেশকে ফের গ্রাস করতে চলেছে : সেলিমা রহমান

প্রকাশিত :

spot_img

 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ‘সিন্ডিকেট’ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মঙ্গলবার দুপুরে এক মানববন্ধনে এই আহবান জানিয়ে তিনি বলেন, পেঁয়াজের দাম কারা বাড়াচ্ছে? এখন চালের দামও বাড়ছে। এসব পণ্যের দাম বাড়াচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট চলছে একের পর এক। আমরা দেখতে পারছি ’৭৪ এর সেই করাল ছায়া আবার যেন বাংলাদেশকে গ্রাস করতে চলেছে। সিন্ডিকেটের এই দৌরাত্ম আমরা হতে দেবো না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার সময় এসেছে। জনতার সঙ্গে সমগ্র ঐক্যবদ্ধ শক্তির একতা এখন আমাদের প্রয়োজন। সকলে ঐক্যবদ্ধ হন।

জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে এই মানববন্ধন হয়। মানববন্ধনে সেলিমা রহমান বলেন, আজকে গুম-খুন নিত্য দিনের ঘটনা। ক্যাসিনো ধরা পড়ছে। কিন্তু তার কোনো বিচার নাই। কয়েকটা চুনোপুঁটি ধরে আজকে পেঁয়াজ দিয়ে সেটা ঢাকা হচ্ছে। তারপরে আসবে চাল, চাল দিয়ে ঢাকা হবে পেঁয়াজের দাম। এভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়বে, একটা দিয়ে আরেকটা ঢাকা হচ্ছে। শুধু একটা ক্ষমতার কর্তৃত্ববাদী হাইব্রিড সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষকে তারা জিম্মি করে নিয়েছে। এসময় খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...