সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয় বঞ্চিত বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আটাশি মিনিট পর্যন্ত লিড ধরে রেখেও বুধবার সিশেলসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।

ম্যাচের ১৬তম মিনিটে টুটুল হোসেনের পাস থেকে বল পেয়ে কোণাকুণি শটে গোল করেন বাংলাদেশের ইব্রাহিম। ১-০ গোলের এই লিড জামাল ভূঁইয়ারা ধরে রাখেন ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগ পর্যন্তও। তবে শেষ পর্যন্ত জয় বঞ্চিতই হতে হয় মারিও লেমেসের শিষ্যদের। ৮৮তম মিনিটে ওয়ারেন বেলির পাস থেকে বল পেয়ে বাংলাদেশের জালে লক্ষ্যভেদ করেন ব্রেন্ডন লাব্রোজ।

দু’দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার। প্রবল বর্ষণ আর বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পিছিয়ে যায়। শুরুতে আসরের উদ্বোধনী ম্যাচটি ৮ নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল। এদিকে, এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছে মারিও লেমোসের।

প্রথম অ্যাসাইনম্যান্ট তাই ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন পর্তুগিজ এই কোচ। তার ফল পেয়েও যেন হাতছাড়া হয়ে গেল সিশেলসের বিপক্ষে ম্যাচে। যদিও কাগজে-কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সেশেলসের চেয়ে এগিয়েছিল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে লাল-সবুজরা ১৮৭তম স্থানে থাকলেও ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির অবস্থান ১৯৯তম স্থানে।

এর আগে দুদল কোনো ম্যাচে খেলেনি। তারপরও দল শতভাগ প্রস্তুত থাকায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলেন মারিও লেমোস। ম্যাচ পেছানোর সুবাদে ৮ নভেম্বর বাড়তি অনুশীলন করেছে বাংলাদেশ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সে সময় লেমোস জানিয়েছিলেন, সেট পিস ও রক্ষণভাগ নিয়ে কাজ করার কথা।

সেশেলসকে হারিয়ে শুরুর আশাবাদও জানিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই কোচ।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...