মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভোট উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ৪দিন

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৩০ ডিসেম্বর। এজন্য টানা চারদিন ব্যাংক বন্ধ থাকবে। ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। ছুটি শেষে ব্যাংক খুলবে ২০১৯ সালের ১ জানুয়ারি। এ অবস্থায় ব্যাংকগুলোকে ২৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক হিসাব চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

ভোটের দিন ৩০ ডিসেম্বর (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন অফিস আদালত বন্ধ থাকবে। সোমবার (১৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিসে আদেশে একথা বলা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।
নির্বাচনের আগের দু’দিন তথা ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। সরকারি ছুটি হওয়ায় এ দু’দিন দেশের কোনো ব্যাংকে লেনদেন হবে না। ভোটের পরদিন তথা ৩১ ডিসেম্বর দেশের সব ব্যাংকে ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। এদিন সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ হিসেবে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চারদিন দেশের কোনো ব্যাংকেই লেনদেন হবে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...