সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করা অপু গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর-৩ আসনে বিএনপির ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করা মিয়া নুরুদ্দিন অপুকে গেপ্তার করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। চিকিৎসাধীন থাকায় হাসপাতালেই রাখা হবে তাকে। অপু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাবেক এপিএস।

সূত্র মতে, নির্বাচনের আগে রাজধানীতে ৮ কোটি টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। গত ২৫শে ডিসেম্বর রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক উদ্ধার করে র‌্যাব। এই টাকা ভোট কেনার জন্য বহন করা হয়েছে- এমন অভিযোগে সেদিন তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আমদানি-রফতানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার (২৪), আমেনা এন্টারপ্রাইজের ঝালকাঠি অফিসের ব্যবস্থাপক আলমগীর হোসেন (৩৮) এবং একই গ্রুপের জিএম (অ্যাডমিন) জয়নাল আবেদীন (৪৫)।

গ্রেপ্তারের দিন র‌্যাব জানায়, গ্রেপ্তার আলী হায়দারের কাছে প্রায় ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। এই টাকার সঙ্গে ছিলো তারেক রহমানের ছবিসংবলিত মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রচারপত্র।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...