সোমবার, ৯ মার্চ ২০২৬

এক নারীর দুই স্বামী,এলাকায় তোলপাড়

প্রকাশিত :

spot_img

এক নারীর দুই স্বামী, এলাকায় তোলপাড়

এক নারীকে দুজন পুরুষ স্ত্রী হিসেবে দাবি করছেন। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, রনচন্ডী দক্ষিণ পাড়াগ্রামের আফজালুল হকের ছেলে মোজাহেদুল ইসলামের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে প্রতিবেশি আতাউর রহমানের মেয়ে আখি মনির। প্রেমিক যুগল গত ৪ এপ্রিল পালিয়ে গিয়ে রংপুরের একটি মেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কিন্তু প্রেমিকার বাবা আতাউর রহমান আখি মনিকে নাবালিকা দেখিয়ে স্থানীয় থানায় গত ৭ এপ্রিল একটি অপহরণ মামলা দায়ের করে।পুলিশ প্রেমিক যুগলকে উদ্ধার করে মোজাহেদুলকে জেলহাজতে পাঠায়। গত ৮ এপ্রিল আখি মনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এসময় আখি মনি মোজাহেদুলকে বৈধ স্বামী হিসেবে দাবি করে।

বিচারক তাকে তার বাবা মার হেফাজতে দিলে আতাউর রহমান গত ২৮ আগস্ট জলঢাকা উপজেলার শৌলমারী কাচারীপাড়া গ্রামের হাছিমুদ্দিনের ছেলে শহিদার রহমানের সাথে গোপনে আখি মনিকে জোর করে বিয়ে দেয়।

স্বামী দাবিদার মোজাহেদুল ইসলাম বলেন, দুজনের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু আমি শারীরিক প্রতিবন্ধী বলে আমার স্ত্রীর বাবা আমাদের মেনে নেয়নি। আখি মনি আমাকে তালাক দেয়নি। সে আমার বাড়ীতে আসতে চাইলে তার বাবা তাকে মারপিট করে।

দ্বিতীয় স্বামী শহিদার রহমান বলেন, পারিবারিকভাবে আখি মনির সাথে আমার বিয়ে হয়েছে। পূর্বে তার স্বামী ছিল কিনা জানি না।

এব্যাপারে আখি মনির সাথে কথা বলতে চাইলে তার বাবা আতাউর রহমান বলেন, সে বাড়ীতে নাই। কোথায় আছে বললে তা তিনি জানেন না।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...