শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিশাল মিছিল নিয়ে রাজপথে বিএনপি 

প্রকাশিত :

spot_img

 

 

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হঠাৎ রাজধানীতে বিশাল মিছিল নিয়ে নেমেছে বিএনপি। মিছিলের অগ্রভাগে রয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট গেটে গিয়ে সড়কে অবস্থান এবং নেতাকর্মীরা শুয়ে সড়ক অবরোধ করেন।

 

 

মিছিলটির অগ্রভাগে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এরইমধ্যে হাইকোর্টের দ্বিতীয় গেটসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

 

 

তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হাইকোর্টের সামনে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের টিয়ারশেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

 

কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন নয়া দিগন্তকে জানান, আজ জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের একটি সংহতি সমাবেশ ছিল। সমাবেশ শেষে আমাদের সিনিয়র নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও শওকত মাহমুদের নেতৃত্বে নেতাদের মুক্তির দাবিতে রাজপথে মিছিল নিয়ে হাইকোর্ট গেটে তঅবস্থান নেই।

 

এ সময় আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও লাঠিচার্জ করে বাধাগ্রস্ত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আগামীতেও এরকম কর্মসূচি অব্যাহত রাখবো।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...