বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

হঠাৎ বিশাল মিছিল নিয়ে রাজপথে বিএনপি

প্রকাশিত :

spot_img

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হঠাৎ রাজধানীতে বিশাল মিছিল নিয়ে নেমেছে বিএনপি। মিছিলের অগ্রভাগে রয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট গেটে গিয়ে সড়কে অবস্থান এবং নেতাকর্মীরা শুয়ে সড়ক অবরোধ করেন।

মিছিলটির অগ্রভাগে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এরইমধ্যে হাইকোর্টের দ্বিতীয় গেটসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হাইকোর্টের সামনে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের টিয়ারশেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন নয়া দিগন্তকে জানান, আজ জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের একটি সংহতি সমাবেশ ছিল। সমাবেশ শেষে আমাদের সিনিয়র নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও শওকত মাহমুদের নেতৃত্বে নেতাদের মুক্তির দাবিতে রাজপথে মিছিল নিয়ে হাইকোর্ট গেটে অবস্থান নেই।

এ সময় আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও লাঠিচার্জ করে বাধাগ্রস্ত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আগামীতেও এরকম কর্মসূচি অব্যাহত রাখবো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...