বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

খালেদা জিয়ার জামিন না হওয়ায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত :

spot_img

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, দেশে একদলীয় শাসনতন্ত্রের কারণে প্রধান বিচারপতিকে দেশত্যাগ করতে হয়েছে। সেরকম একটি দেশে কখনো সুবিচার হতে পারে না। তিনি আরও বলেন, বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র চলছে। এটা ভুটান নয়, সিকিম নয়, এটা স্বাধীন বাংলাদেশ। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্ত করব। আমাদের নেতা তারেক জিয়া শিগগিরই আন্দোলনের ডাক দেবেন। আমরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব।

রক্ত ও ত্যাগের মাধ্যমে বাংলাদেশ তৈরি করব।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি অসুস্থ। তারপরও মেডিকেল রিপোর্ট দিতে বিলম্ব করছে। আমরা আর হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবে না। রাজপথেই নিশ্চিত করব আমাদের নেত্রীর মুক্তি।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...