শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মোটরসাইকেলে আগুন : ফখরুল-রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে মামলা

প্রকাশিত :

spot_img

 

সুপ্রিম কোর্টের তিনটি ফটকের সামনে একটি করে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ ১৩৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। এর আগে বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ জানান, সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও পূর্ত ভবনের উল্টো পাশে সুপ্রিম কোর্টের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কেউ মোটরসাইকেল তিনটির মালিকানা কেউ দাবি না করায় আগুনের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘কারা কী উদ্দেশ্যে গাড়িগুলোতে আগুন দিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...