শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আওয়ামীলীগ-যুবলীগ নেতার মধ্যে হামলা পাল্টা হামলা, আহত-৪ মোটর সাইকেলে অগ্নিসংযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আওয়ামীলীগ নেতার সাথে যুবলীগ নেতার মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ৪জন আহত হয় ও একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়া হয়েছে। রবিবার (১৫ ডিসম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দফায় দফায় এই ঘটনা ঘটেছে। আহতরা হলো সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় (২৮), যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত (২৬), মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন লিটন (২৮) ও তার ছোট ভাই ইব্রাহিম হোসেন টুটুল (২২)। আহতদের মধ্যে আরাফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হয়েছে।

আওয়ামীলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন জানান, রবিবার দুপুরে উপজেলা রোড়ে সিএনজি টেক্সিষ্ট্যান্ডে অভির সাথে রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এসময় সে আমার উপর চড়াও হওয়ার চেষ্টা করলে আমি তাকে চড় থাপ্পড় দিয়েছি। এরপর আরাফাত সুফিয়া রোড় এলাকা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে সে মাথায় আঘাত পায়। এরপূর্বে সে আমার ব্যবহত মোটর সাইকেল নিয়ে যায় এবং তার সাঙ্গপাঙ্গরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এতে প্রায় ২লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় বলেন, আজ দুপর ১২টার দিকে আমার দোকান থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে লিটন সহ আরো ৪-৫জন আমাকে দাঁড়াতে বলে। দাঁড়ানোর সাথে সাথে এলোপাতাড়ি মারধর করে। বিষয়টি আমার বন্ধু আরাফাতকে জানিয়েছি।

যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত মুঠোফোনে জানান, রবিবার দুপুরে লিটন আমার বন্ধু সাবেক ছাত্রলীগ নেতা অভিকে মারধর করে। খবর পেয়ে সুফিয়া রোড় এলাকায় আমি লিটনকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে দলবল নিয়ে আমার উপর হামলা করে। বোতলের কাচ দিয়ে আমার মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। মোটর সাইকেল জ্বালিয়ে দেয়ার বিষয়টি সে অস্বীকার করে আরাফাত বলেন, আমি তখন হাসপাতালে, কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে আমি জানিনা।

এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...