শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জোরারগঞ্জ বিজয়মেলা উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মোশাররফ ‘মিরসরাইয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ করা হবে’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
‘আমাদের মুক্তিযোদ্ধারা এবং আমাদের মুক্তিযোদ্ধা সন্তানদের আমি একটি সুখবর দিতে চাই, তা হলো মিরসরাইতে একটি মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ করা হবে। কারণ দেশের সবচে বেশি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল মিরসরাই উপজেলা এলাকা থেকে।’

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে মিরসরাইয়ের জোরারগঞ্জ স্কুল মাঠে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এসময় আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরো বলেন, ‘মুক্তিযুদ্ধকালীণ সময়ে মিরসরাইতে অসংখ্য গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানে আমার নেতৃত্বে শুভপুর ব্রীজে আগুন দিয়ে প্রতিরোধ গড়েছিলাম। ওসিমিয়ার ব্রীজ উড়িয়ে দিয়েছিলাম। কয়েকটি রেলওয়ে ব্রীজ উড়িয়ে পাকিস্তানীদের বহনকারী একটি মেইল ট্রেন আমরা গুড়িয়ে দিয়েছিলাম। এ কারণে মিরসরাইতে একটি যাদুঘর হওয়া দরকার। বিষয়টি আমি মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক কাইয়ুম নিজামীর সাথে আলোচনা করে ঠিক করেছি।’
এদিকে সোমবার বিকাল ৩টা থেকে উপজেলার জোরারগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা জনতার অংশগ্রহণে একটি বিজয় শোভাযাত্রা বের করে মেলা উদ্যাপন পরিষদ। পরে বিকাল ৪টার দিকে সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমিপি।

বিকাল সাড়ে ৪টার নাগাদ মেলা উদ্পান পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশিমের সভাপতিত্বে, সুভাষ সরকার ও মানারাত আহম্মেদ চৌধুরী বাবুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, বিশিষ্ট সাহিত্যিক মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বিজয়মেলা কমিটির মহাসচিব রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, প্রধান সমন্বয়ক মকছুদ আহম্মদ চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...