বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মনটেজ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মনটেজ ট্রেনিং সেন্টার (বাংলাদেশ) সেইফ-বাছি প্রকল্পের অধীনে
৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের অক্টোবর-ডিসেম্বর ২০১৯ সেশনের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার আবুতোরাবাবে ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেটের সাথে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন।
মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আমিন রাসেদের সভাপতিত্বে ও প্রশিক্ষক দৌহা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কবির আহম্মদ নিজামী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) এর জিএম মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মিরসরাইয়ে হচ্ছে এশিয়ার বৃহত্তম শিল্পাঞ্চল। এখানে ৩০ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এবং কর্মসংস্থানের দিক দিয়ে মিরসরাইয়ের মানুষদের এখানে অগ্রাধীকার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের মিরসরাই জনপদের মানুষদের হাতকে কর্মঠ করে তুলতে হবে। বিনামূল্যে ইলেকট্রিক, রড বাইন্ডিং, টাইলস সহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের জনপদকে প্রশিক্ষিত করে আমাদের উন্নতির দিকে ধাবিত করছে মনটেজ ট্রেনিং সেন্টার।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...