বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

আওয়ামী লীগ দেউলিয়া হ‌য়ে বিএন‌পির বিজয়কে বাধাগ্রস্ত করছে : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্র‌তি‌বেদক

আওয়ামী লীগ রাজ‌নৈ‌তিক ভা‌বে দেউ‌লিয়া হ‌য়ে নানা ভা‌বে বিএন‌পির বিজয়‌কে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র কর‌ছে ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন দ‌লের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সোয়া ১০ টায় বনানী কবরস্থানে শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমান ও বি‌এন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন। এরপ‌রে তা‌বিথ আউয়াল ও ইশরাক হো‌সেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবর জিয়ারত ক‌রেন।

‌মির্জা ফখরুল ব‌লেন, সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে শারীরিকভাবে আক্রমন করা হচ্ছ, নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিকভাবে শূন্য হয়ে, দেউলিয়া হয়ে গিয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে৷

মির্জা ফখরুল ব‌লেন, ধা‌নের শী‌ষের প‌ক্ষে যে গণ‌জোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে তা‌তে তা‌বিথ আউয়াল এবং ইশরা‌কের বিজয় কেউ ঢেকাতে পার‌বে না।

‌বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, রাজ‌নৈ‌তিক কার‌নে আরাফত রহমা‌নের মৃতু্্য হ‌য়ে‌ছে। তি‌নি রাজনী‌তি কর‌তেন না। তারপ‌রেও প্র‌তি‌হিংসায় কো‌কোর উপর শারী‌রিক ও মান‌সিক অত্যাচার করা হ‌য়ে‌ছে। তার আত্মার মাগ‌ফিরাত কামনা কর‌ছি।

এরপর তাবিথ মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে পথসভায় যোগ দেন। বনশ্রী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় কর‌বেন তা‌বিথ আউয়াল। বি‌কেল ৩টায় কাওরান বাজার গণসং‌যোগ কর‌বেন তি‌নি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য সে‌লিমা রহমান,ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নুল আ‌বদিন ফারুক, হা‌বিবুর রহমান হা‌বিব আবুল খায়ের ভূইয়া, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন,হা‌বিব উন নবী খান সো‌হেল, ‌বিএন‌পি চেয়ারপারস‌নের বি‌শেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী ত্র্যানী, ক্রিড়া বিষয়ক সম্পাদক আ‌মিনুল হক, সহ সাংগঠ‌নিক সম্পাদক আউয়াল খান,নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উ‌দ্দিন টুকু, সি‌নিয়র সহ সভাপ‌তি মোরতাজুল ক‌রিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠ‌নিক সম্পাদক মামুন হাসান, ‌স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি শ‌ফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কা‌দের ভূইয়া জু‌য়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফি‌রোজ, জাসা‌সের সহ সভাপ‌তি জাহাঙ্গীর শিকদার, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদ‌লের সভাপ‌তি ফজলুর রহমান খোকন, লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, এন‌পি‌পির চেয়ারম্যান ড.ফ‌রিদুজ্জামান ফরহাদ, বিএন‌পি চেয়ারপারস‌নের মি‌ডিয়া উইং সদস্য শামসু‌দ্দিন দিদার, শায়রুল ক‌বির খান সহ বিএন‌পি ও অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...