শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুবুর রহমান রুহেলের সাথে মতবিনিময় করেছে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কার্যকরি কমিটি। শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে উপজেলার ধুম ইউনিয়নে বাগান বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল। এসময় নবগঠিত কমিটির সদস্যরা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
মাহবুবুর রহমান রুহেল বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে তৃণমূলে জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে নতুন নেতৃবৃন্দকে কাজ করতে হবে। প্রত্যন্ত গ্রামে মাদক ছড়িয়ে পড়ছে। নতুন প্রজন্ম যাতে মাদকে জড়িয়ে না যায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহŸান জানান। তৃণমূলকে সাথে নিয়ে দলকে সুসংগঠিত করার জন্য এসময় তিনি নতুন নেতৃত্বের প্রতি আহŸান জানান।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘দলের দূর্দীনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়িত করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের সাথে জড়িত কাউকে নতুন কমিটির নেতৃত্বে আনা হয়নি। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও মাহবুবুর রহমান রুহেলের দিক নির্দেশনায় নতুন নেতৃত্ব দলের তৃণমূলকে আরো শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে সুসংহত করবে।’
এসময় তিনি আরো বলেন, ‘আগামী ১ ফেব্রয়ারী শনিবার উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে মহামায়া ইকোপার্কে দিনব্যাপী কর্মশালা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...